মধ্যবিত্তদের জন্য রিয়েলমির স্মার্টফোন

২৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৭  
মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী দামের স্মার্টফোন রিয়েলমি এক্সটু। মাস দুইয়েক আগে চীনের বাজারে উন্মোচন হলেও সম্প্রতি অন্যান্য দেশের মানুষের হাতের নাগালে এসেছে ফোনটি। ফোনটিতে আছে ইউএসপি প্রসেসর, ব্যাটারি ও সবশেষে ক্যামেরা। মূল ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল। রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ ৩২ মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড নাইন পাইয়ের ভিত্তিতে কালার অপারেটিং সিস্টেম ৬.১ এ চলবে রিয়েলমি এক্সটু। ৬.৪ ইঞ্চি সুপার এএমওলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ব্রাইটনেসের বাড়ানো কমানোর জন্য রয়েছে প্রয়োজনীয় ফিচার। ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ফোনটিতে। সুপারফাস্ট চার্জিংএর সঙ্গে থাকছে ৪০০০ এমএএইচের ব্যাটারি। ফোন আনলক করার জন্য থাকছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। স্মার্টফোনটির দাম পড়বে ২৩ থেকে ২৭ হাজার টাকার মধ্যে।